মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী সাব-রেজিষ্টার অফিসের দলিল লেখক ও বিএনপির সিনিয়র নেতা ফাকের আলী ই-ন্তে-কা-ল করেছেন (ইন্না—রাজিউন)।
স্টো-ক জনিত কারণে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তিনি ই-ন্তে-কা-ল করেন।
দলিল লেখক ফাকের আলী জেলার গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের খড়মপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ বছর গাংনী উপজেলা শহরের ভিটাপাড়ার নিজস্ব বাসভবনে বসবাস করে আসছিল।
আজ বুধবার সকাল ১১টার সময় গাংনী আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে তার প্রথম নামাজে জা-না-জা অনুষ্ঠিত হবে। এবং বাদ যােহর নিজ গ্রাম খড়মপুরে তার দ্বিতীয় নামাজে জা-না-জা অনুষ্ঠিত হবে।
এদিকে,ফাকের আলীর মৃ-ত্যু-তে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শাে-ক প্রকাশ করেছেন।