মেহেরপুর নিউজ:
মেহেরপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ড্রেন ও রাস্তার উন্নয়নকাজ পরিদর্শন করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান।
বুধবার বিকেলে তিনি ৯ নম্বর ওয়ার্ডে চলমান ড্রেন ও রাস্তার কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং উন্নয়নকাজের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় জামায়াতে ইসলামীর মেহেরপুর পৌরসভার আমির সোহেল রানা ডলার, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।