মেহেরপুর নিউজ:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।
নজরুলের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীলতার নানা দিক তুলে ধরে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন। পরিবেশনায় ফুটে ওঠে বিদ্রোহী কবির অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও দেশপ্রেমের বার্তা।