মেহেরপুর নিউজঃ
দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি মাহাবুবুল হক পোলেনের মা এবং অবসরপ্রাপ্ত আনসার কমান্ডার আশরাফুল হকের স্ত্রী জেসমিন আক্তার (৬২) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি মেহেরপুর শহরের কাঁসারিপাড়ার বাসিন্দা ছিলেন।
শুক্রবার বাদ এশা মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে। পরে পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে সাংবাদিক মাহাবুবুল হক পোলেনের মায়ের মৃত্যুতে মেহেরপুর নিউজ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।