মেহেরপুর নিউজঃ
নিষিদ্ধ ঘোষিত মেহেরপুর পৌর আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মিজানুর রহমান হিরনকে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের মালোপাড়ায় নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। রবিবার বিকেলের দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে মিজানুর রহমান হিরনকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, জুলাই আন্দোলন সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।