মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে যাদুখালি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মিন্টু আলী একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন যাদুখালি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা সাঈদ কামাল, ম্যানেজিং কমিটির সদস্য শহিদুল ইসলাম, আমজাদ হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান বিশ্বাসসহ আরও অনেকে।
বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ সবুজ ও সুন্দর করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।