মেহেরপুর নিউজ:
মেহেরপুরে শেখ ফাইটার্সের উদ্যোগে কবুতর ওস্তাদি গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ওস্তাদ মন্টু শেখ আনুষ্ঠানিকভাবে ওস্তাদি গ্রহণ করেন।
মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজানুর শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক রানা, আব্বাস রনি, রবিউল ইসলাম মিঠুন, সৈয়দ মনজুরুল কবির রিপন ও আশরাফুজ্জামান নয়ন।
অনুষ্ঠানে কবুতর পালন ও ওস্তাদি চর্চার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পরে অতিথিরা ওস্তাদ মন্টু শেখকে ওস্তাদি গ্রহণের জন্য অভিনন্দন জানান।