মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের মল্লিকপাড়ায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে র্যাব সদস্যরা। আটকরা হলেন-জেলার গাংনী উপজেলার রামকৃষ্ণপুর ধলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে আকছেদ আলী (৫৭) ও মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের মৃত নিয়ামত আলীর ছেলে আব্দুল আউয়াল (৬৫)।
শুক্রবার সকালে র্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।
র্যাব-১২ গাংনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমঝুপি ইউনিয়নের খোকসা মল্লিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আনুমানিক ৯০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত অটােভ্যান জব্দ করা হয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।