মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের গাংনী উপজেলার আযান গ্রামে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা প্রশাসক আযান গ্রাম পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বায়োগ্যাস প্লান্টের বিভিন্ন কার্যক্রম ও অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন।
এ সময় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাসার, গাংনী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রকিব ও প্রশিক্ষক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।