মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৩৬ জন শিক্ষার্থীসহ ৪০ সদস্যের একটি দল জাতীয় সংসদের চলমান অধিবেশন প্রত্যক্ষ করার পাশাপাশি সংসদ ভবন ও লাইব্রেরি পরিদর্শন করেছে।
মেহেরপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য তাজউদ্দিন খান কর্তৃক জাতীয় সংসদের সচিব বরাবর আবেদনের পরিপ্রেক্ষিতে দলটিকে চলমান সংসদ অধিবেশন প্রত্যক্ষ ও জাতীয় সংসদ ভবনের লাইব্রেরি পরিদর্শনের অনুমতি দেওয়া হয়।
মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুলের নেতৃত্বে ৪০ সদস্যের দলটি জাতীয় সংসদ ভবনে গিয়ে অধিবেশন প্রত্যক্ষ করে। পরে তারা সংসদ ভবনের লাইব্রেরি পরিদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা জাতীয় সংসদের কার্যক্রম ও সংসদ ভবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে ধারণা লাভ করে।