মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের ছেলেদের দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় বড় গ্রুপে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের তাসলিম হোসেন তামিম গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের জ্যামিকে পরাজিত করে জেলা পর্যায়ের ফাইনালে ওঠে।
একই স্থানে অনুষ্ঠিত ছোট গ্রুপের খেলায় মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অ্যালেক্স শ্রেষ্ঠ মন্ডল গাংনী সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের রেহানকে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
ফলে বড় ও ছোট—উভয় গ্রুপেই মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দুই দাবাড়ু জেলা পর্যায়ের ফাইনালে জায়গা করে নিয়েছে।