মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলার উদ্যোগে জেলা পর্যায়ে ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের হ্যান্ডবল খেলায় মেহেরপুর সদর উপজেলা চ্যাম্পিয়ন বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় জেলা পর্যায়ের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪-১ গোলে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে ওঠে।
খেলায় বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে ঊষা ৩টি এবং সাবরিনা ১টি গোল করেন। জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে হাবিবা ১টি গোল করেন।
খেলাটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন ও আইয়ুব হোসেন।