মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতি, মেহেরপুর জেলার উদ্যোগে আয়োজিত ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার মেয়েদের দাবা ইভেন্টের বড় গ্রুপে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের ফারিয়া তাসনিম সাদিয়া। এ জয়ের মাধ্যমে সে অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ফাইনাল খেলায় ফারিয়া তাসনিম সাদিয়া মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফারিহা তাহসিনকে পরাজিত করে।
ফাইনালে জয়লাভের মাধ্যমে ফারিয়া তাসনিম সাদিয়া জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পায়।