মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাকিব আল হাসান (৩৭) নামের এক যুবককে আটক করেছে এসআরবি (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) সদস্যরা। আটক সাকিব আল হাসান জেলার গাংনী উপজেলার অলিনগর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
রবিবার দুপুরে উপজেলার তেরাইল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-১২ এর গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
এসআরবি এর গাংনী ক্যাম্প সূত্র জানায়, তেরাইল বাজার এলাকায় ইয়াবা নিয়ে মাদক কারবারি অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাকিব আল হাসানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এসআরবি-১২ গাংনীস্থ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের পূর্বক গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।