মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক নির্বাচিত গুণী তিন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত শিক্ষকরা হলেন—এস এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম মিন্টু, কামদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিনারুল ইসলাম এবং কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আখতারুজ্জামান। অনুষ্ঠানে তাঁদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় শিক্ষক মহিদুল ইসলাম, হাসিব খসরু, আব্দুল কুদ্দুস, ওবায়দুল ইসলাম, সাজেদুল ইসলাম, মৌসুমী খাতুন, সিরাজুল ইসলাম, আশফাক আজিম, দীন মোহাম্মদ, মাসুদ রানা, আসলাম আলী, হাবিবুল্লাহ, মিলন হোসেন, জাহাঙ্গীর হোসেন, আসাদুল ইসলাম, আরিফুর রহমান সুইট, ফেরদৌস আহমেদ, তানভীর আহমেদ, শাহাবুদ্দিন ইসলাম, হাফিজুর রহমান, সগীর আহমেদসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।