মেহেরপুর নিউজ:
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে ও মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করা হয়।
শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, বিএনপি নেতা রায়হান কবীর, জামায়াতে ইসলামীর নেতা আনোয়ার হোসেন ও ইউপি সদস্য মশিউর রহমান।
উদ্বোধন শেষে অতিথিরা কাবাডি খেলায় অংশ নেওয়া উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন।
এ সময় শ্যামপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা শাহিনুর জামান, ইউপি সদস্য মতিয়ার রহমান, কাকুলি খাতুন, আব্দুল আজিজ, আওলাদ হোসেন, সোনিয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।