“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর সদর থানার উদ্যোগে এবং মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর খেলায় শ্যামপুর লাল দল জয়লাভ করেছে।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার হান্নানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় লাল দল চারটি লোনা সহ ৪৮-১২ পয়েন্টে সবুজ দলকে পরাজিত করে। প্রথমার্ধের খেলায়ও লাল দল ২২-৪ পয়েন্টে এগিয়ে ছিল।
খেলা উপভোগ করেন শ্যামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল হোসেন, প্রশাসনিক কর্মকর্তা শাহিনুজ্জামান, ইউপি সদস্য মতিউর রহমান, আব্দুল আজিজ, মশিউর রহমান, আওলাদ হোসেন, কাকলি খাতুন, সোনিয়া খাতুন, নাশেদা আক্তার উর্মি, বিএনপি নেতা রায়হান কবিরসহ বিপুলসংখ্যক দর্শক।