মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান ।
গণমাধ্যমকর্মীগণ কৃষি,স্বাস্থ্য,বেকারত্ব, শিক্ষা ও মাদক নিয়ন্ত্রণে তথা গাংনীর সার্বিক উন্নয়নের লক্ষ্যে নানা সমস্যা ও সম্ভাবনা ও প্রাপ্তি এবং প্রত্যাশার কথা উপস্থাপন করেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং গাংনীর উন্নয়নে তিনি গাংনীর মানুষ হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি গাংনীর উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ঐকান্তিক সহযোগিতা কামনা করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলা পরিষদ চত্বরের রাস্তার দু’পাশে ২টি সৌদি আরবের আজুয়া খেঁজুরের চারা রোপন করেন।