মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত সুবিদপুর হাডুডু চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে চাঁদপুর, মহাজনপুর, শোলমারী ও কানাইডাঙ্গা।
শনিবার বিকেলে সুবিদপুর মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের খেলায় মহাজনপুর ৩৫-৩২ পয়েন্টে শোলমারীকে, চাঁদপুর ৩৭-২৯ পয়েন্টে আমঝুপিকে এবং শোলমারী ৩৪-২৭ পয়েন্টে সুবিদপুরকে পরাজিত করে। অপর খেলায় কানাইডাঙ্গা পূর্বপাড়া, কানাইডাঙ্গা উত্তরপাড়াকে পরাজিত করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
এর আগে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন সুবিদপুর হাডুডু চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।
ফিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চু, জুলফিকার আলী ভুট্টোসহ অনেকে।