মেহেরপুর নিউজ
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর একতা ক্লাবের উদ্যোগে আয়োজিত সুবিদপুর হাডুডু চ্যাম্পিয়নশিপে মেহেরপুর সদর উপজেলার চাঁদপুর দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শনিবার রাতে সুবিদপুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চাঁদপুর ২৫-১২ পয়েন্টে কানাইডাঙ্গা পূর্বপাড়াকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনাল খেলায় চাঁদপুরের সেলিম একক ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
ফাইনাল খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, ফিরাজুল ইসলাম ফিরোজ, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চু, জুলফিকার আলী ভুট্টোসহ বিপুলসংখ্যক দর্শক।