মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর একতা ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত সুবিদপুর হাডুডু চ্যাম্পিয়নশিপের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শনিবার রাতে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন দলের হাতে একটি গরু এবং রানার্সআপ দলের হাতে একটি ছাগল পুরস্কার হিসেবে তুলে দেন।
ফিরাজুল ইসলাম ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির, অ্যাডভোকেট আসাদুজ্জামান বাচ্চু ও জুলফিকার আলী ভুট্টো।
এ সময় আয়োজক কমিটির সদস্য, খেলোয়াড় ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।