মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের ছেলেদের খেলায় ফাইনালে উঠেছে মেহেরপুর সদর উপজেলা একাদশ ও মেহেরপুর পৌর একাদশ।
রবিবার বিকেলে মেহেরপুর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলায় মেহেরপুর সদর উপজেলা একাদশ ৪টি লোনাসহ ৪৭-২২ পয়েন্টে গাংনী উপজেলা একাদশকে পরাজিত করে ফাইনালে ওঠে।
অপর সেমিফাইনালে মেহেরপুর পৌর একাদশ ৩টি লোনাসহ ৩৬-২৭ পয়েন্টে মুজিবনগর উপজেলা একাদশকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে।