মেহেরপুর নিউজঃ
মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে মেহেরপুর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী উপজেলা একাদশ ৪টি লোনাসহ ৪৭-২২ পয়েন্টে মুজিবনগর উপজেলা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
এ জয়ের মধ্য দিয়ে গাংনী উপজেলা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
ফাইনাল খেলায় বিজয়ী দলের সুমাইয়া ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।
চ্যাম্পিয়নশিপের মাধ্যমে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলার প্রতি উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়েছে