মেহেরপুর নিউজঃ
“মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে মেহেরপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর জেলা পর্যায়ের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় মেহেরপুর পুলিশ লাইন মাঠে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন, রানারআপ ও সেরা খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সহকারী পুলিশ সুপার নাভিদ, মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, গাংনী থানার অফিসার ইনচার্জ মোরশেদ চৌধুরী, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, আরআই মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপের মূল উদ্দেশ্য ছিল মাদক ও কিশোর গ্যাং থেকে তরুণদের দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করা।