মেহেরপুর নিউজ :
৮০ দশকের জনপ্রিয় গান নিয়ে মেহেরপুরের গাংনীতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
জাসাসের সহযোগিতায় অনুষ্ঠানের আয়ােজন করে গাংনী উপজেলা শিল্পকলা একাডেমী।
জাসাস প্রতিনিধি সুরেলী আলভীর সঞ্চালনায় অনুষ্ঠানে গান পরিবেশ করেন গাংনী উপজেলা কৃষি অফিসার আল মামুন,উপজেলা এলজিইডির প্রকৌশলী রােকনুজ্জামানসহ উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রাসেদ হুসাইন, গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মােহাদ্দিদ মাের্শেদ চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।