মেহেরপুর নিউজ:
‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের মুজিবনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
মুজিবনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদের সভাপতিত্বে মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রূপায়ণ দেব।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স এবং গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার হাসনাইন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা শিক্ষক সমাজের মর্যাদা বৃদ্ধি, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি বিশ্ব শিক্ষক দিবসের তাৎপর্য নিয়েও আলোচনা করেন তারা।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এর আগে একটি র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।