মেহেরপুর নিউজ :
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মােনাখালী গ্রামে অভিযান চালিয়ে ২০ বােতল ফেয়ারডিল (মাদকদ্রব্য) ও কীটনাশক (ঘাস মারা বিষ) উদ্ধার করেছে এসআরবির সদস্যরা। এসময় মিনারুল ইসলাম (৫৪) নামের একজনকে আটক করা হয়েছে। আটক মিনারুল মােনাখালী গ্রামের বাদল মন্ডলের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এস আর বি-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্পের সদস্যরা মােনাখালী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ও কীটনাশকসহ মিনারুলকে আটক করে।
এস আর বি-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার ও সহকারি পুলিশ সুপার হান্নান হাওলাদার সাাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
এস আরবির গাংনী ক্যাম্প সূত্র জানায়,গােপন সংবাদের ভিত্তিতে মােনাখালী গ্রামে এস আরবির একটিদল অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ বােতল ফেয়ারডিল (মাদকদ্রব্য) ও কীটনাশক (ঘাস মারা বিষ) উদ্ধার করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৪(খ) ধারায় এবং The Special Power Act 1974 এর 25-B(1)(b) ধারায় মেহেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।