মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ সচেতনতা র্যালির আয়োজন করা হয়। র্যালিতে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দীন খান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেন।
এ সময় মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, সদর উপজেলা আমির সোহেল রানা এবং মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাব্বারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।