মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে পিরোজপুর ইউনিয়নে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজউদ্দীন খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি খন্দকার রুহুল আমিন, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা এবং জেলা যুব বিভাগের সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম।
কর্মী সমাবেশে পিরোজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা তাজউদ্দীন খান বলেন, ইউনিয়নের সব কর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীসহ সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে একজন সৎ ও যোগ্য প্রার্থী হিসেবে আবুল হোসেনকে ইউনিয়ন পরিষদে নির্বাচিত করতে হবে। পিরোজপুর ইউনিয়নকে একটি আদর্শ ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।