মেহেরপুর নিউজঃ
মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য নাজমুল হুদা গাংনী সাব-রেজিস্ট্রার অফিস পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তিনি সাব-রেজিস্টার অফিস পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান,উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম,সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, গাংনী পৌর জামায়াতের আমীর আহসানুল হক, উপজেলা বায়তুলমাল সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আবু সায়েম, জিল্লুর রহমান ও সাইফুল্লাহ।
পরিদর্শনকালে অফিসের অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং জনসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।