মেহেরপুর নিউজঃ
শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে মেহেরপুরে শিশুদের আবৃত্তি, সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আবৃত্তি প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা (চলতি দায়িত্ব) বুলবুলি খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী নৌরীন ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক নাসিমা খাতুন ও জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ।
আয়োজনে পথশিশু, শ্রমজীবী শিশু, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পরে জেলা শিশু একাডেমির উদ্যোগে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।