মেহেরপুর নিউজ
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দীন খান আশরাফপুর-নওদাপাড়া-জতারপুর সংলগ্ন ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন।
শুক্রবার দুপুরের দিকে তিনি ওই স্থান পরিদর্শন করেন। এ সময় স্থানীয় জামায়াতে ইসলামীর নেতা নজরুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য তাজ উদ্দীন খান মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামে গণসংযোগ করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।
স্থানীয়দের যাতায়াতের সুবিধার্থে ভৈরব নদের ওপর ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনকে কেন্দ্র করে এ কার্যক্রম পরিচালিত হয়।