মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন এবং উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা।
এ সময় কুতুবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।