মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে পিরোজপুর বাজারে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন পিরোজপুর ইউনিয়ন জামায়াতের নেতা আবুল হোসেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মো. তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি কাজী রুহুল আমিন, মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা সোহেল রানা এবং জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম।
সম্মেলনে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।