মেহেরপুর নিউজঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে মেহেরপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
শনিবার দুপুরের দিকে জেলা প্রশাসক জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং পূজার সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দেন জেলা প্রশাসক।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম শাখাপি ইবনে সাজ্জাদ জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।