মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব, গাংনী উপজেলা নির্বাহী সরকারি মোঃ মাসুদুর রহমান, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, গাংনী র্যাব ক্যাম্পের তৌহিদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, ডা. অলোক কুমার দাস, পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, জেলা কারাগারের সুপার আমান উল্লাহ, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রাহীম, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাসিনা খাতুন, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির প্রতিনিধি আনোয়ারুল হক কালু, মেহেরপুর পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান এবং জেলা মহিলা দলের সভানেত্রী সাইদাতুল নেসা নয়নসহ কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জেলার মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ মাদক ব্যবসা প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এ ধরনের অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।