মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার দুপুরে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণা খাতুন, রজনী আক্তার রিম্পা ও ইলমা বিনতে আরিফের দল সন্ধানী স্কুল অ্যান্ড কলেজের তিশা মন্ডল, সুরাইয়া ইয়াসমিন জিনিয়া ও রোহানা নুর সিনহার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় গাংনী উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করে। অন্য দুটি দল হলো লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় ও বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়।
প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন সুরেলী আলভী।