মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আব্দুস শুকুর (৫৫) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন। নিহত আব্দুস শুকুর জেলার গাংনী উপজেলার বাদিয়াপাড়া গ্রামের মৃত মনিরুদ্দীন মালিথার ছেলে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর ছাতিয়ান ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,এদিন সকালের দিকে আব্দুস শুকুর তার ভ্যান নিয়ে একটি ভায়া রাস্তা থেকে
ওঠে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় কুষ্টিয়ার দিক থেকে আসা ঢাকা একটি যাত্রীবাহী বাস ভ্যানসহ তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে পথচারীরা তাকে উদ্ধার করে বামন্দীর একটি ক্লিনিকে নেন । এসময় তার শারীরিক অবস্থার অবনতি হলে, সেখান থেকে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মশান বাজার এলাকায় তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মােহাদ্দি মোর্শেদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।