মেহেরপুর নিউজ:
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নিনির্বাপণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মহড়ার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহড়া প্রত্যক্ষ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপী ইবনে সাজ্জাদ, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর রতন শর্মা প্রমুখ।
মহড়ার মাধ্যমে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।