মেহেরপুর নিউজঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রাতে আমদহ ইউনিয়নের রায়পুর গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
প্রতিবাদ সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান বলেন, একটি গোষ্ঠী সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা তারেক জিয়ার সৈনিক। তাদের সেই আশা কখনো পূরণ হতে দেব না।
সভায় আমদহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।