মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগরে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মুজিবনগর উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মামুন আল আজাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।