মেহেরপুর নিউজঃ
মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে নতুন কুঁড়ি খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলার গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বুড়িপোতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসমাইল হোসেন ও বুড়িপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন উপস্থিত থেকে খেলোয়াড় বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোভীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পলাশ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহারুল ইসলাম, ইদ্রিস আলী প্রমুখ।
এ কার্যক্রমের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।