মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছে মুজিবনগর উপজেলা বিএনপি।
শুক্রবার সকালে উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অভিযানের উদ্বোধন করেন।
উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্যকেন্দ্র প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। এ সময় মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ উপজেলা ও স্থানীয় পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।