মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টে বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টার ও যুব উন্নয়ন সংঘ যাদবপুরের মধ্যকার খেলাটি গোলশূন্য ড্র হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ে বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টার পেনাল্টি পেলেও গোল করতে ব্যর্থ হয়। ফলে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে উভয় দল এবং পয়েন্ট ভাগাভাগি করে।
খেলায় যুব উন্নয়ন সংঘ যাদবপুরের রাজবা ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। মেহেরপুর সজিব স্পোর্টসের পক্ষ থেকে তাঁকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়।
খেলা শেষে ইউপি সদস্য আলমগীর হোসেন লালটু বিজয়ী খেলোয়াড়ের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।