মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরের দিকে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে কয়েকটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাশার, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তোফাজ্জল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান ও আমিনুল ইসলামসহ অন্যান্যরা।
জাতীয় যুব দিবস উপলক্ষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।