মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামবাসীর উদ্যোগে যাদবপুর মাঠে অনুষ্ঠিত মেম্বার কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ খেলায় গোলশূন্য ড্র করেছে লাম ফাউন্ডেশন ও বিপুল মোবাইল সার্ভিসিং সেন্টার।
রবিবার বিকেলে অনুষ্ঠিত খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই গোল করার বেশ কয়েকটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ফলে গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। এতে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে।
এ ড্রয়ের মধ্য দিয়ে উভয় দলই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা অপর দুটি দল হলো মা স্টোর এবং যাদবপুর যুব উন্নয়ন সংঘ।