মেহেরপুর নিউজ:
জাতীয় যুব দিবস উপলক্ষে মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী যুব মেলা শেষ হয়েছে। বিকেলে মেহেরপুর শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে মেলার সমাপনী অনুষ্ঠিত হয়।
এর আগে গত ১ নভেম্বর জেলা প্রশাসক শিল্পী রানী রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।
মেলায় বিভিন্ন ধরনের পণ্য ও সেবা নিয়ে মোট ১৫টি স্টল স্থান পায়। মেলার মাধ্যমে স্থানীয় যুব উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিপণনের সুযোগ সৃষ্টি হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস এম ওবায়দুল বাসার, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক আসাদুজ্জামান, আমিনুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।