মেহেরপুর নিউজ :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ব্যক্তিকে বিনামূল্যে ঔষধ উপহার প্রদান করা হয়েছে।
বুধবার আনুষ্ঠানিক ভাবে ঔষধ উপহার প্রদান করা হয়।
সংস্থা সূত্র জানায়,সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই এ সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য। মানুষের জীবন বাঁচাতে রক্তদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের সেবা করে যাচ্ছে সংস্থাটি।