মেহেরপুর নিউজঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের জেলা আমীর হিসেবে পুনরায় শপথ গ্রহণ করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান।
শুক্রবার মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি জেলা আমীর হিসেবে শপথ গ্রহণ করেন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মো. মোবারক হোসাইন তাঁকে শপথবাক্য পাঠ করান।
জেলা আমীর নির্বাচনের লক্ষ্যে গত ৩১ অক্টোবর জেলার রুকনদের গোপন ভোট গ্রহণ করে কেন্দ্রীয় নির্বাচন বিভাগ। ওই নির্বাচনে ২০২৭-২০২৮ সেশনের জন্য পুনরায় জেলা আমীর নির্বাচিত হন মাওলানা তাজউদ্দীন খান এমপি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা শুরা ও কর্মপরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।