মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের সিনিয়র সাংবাদিক ও মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ডা. আরাফাত আল আকাশ জেনারেল সার্জারিতে পোস্ট গ্র্যাজুয়েশন (এমএস) করার সুযোগ লাভ করেছেন।
শুক্রবার অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় রাজশাহী মেডিকেল কলেজে প্রথম স্থান অর্জন করে তিনি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির (সাবেক পিজি হাসপাতাল) অধিভুক্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে এমএস কোর্সে ভর্তির সুযোগ পান।
ডা. আরাফাত আল আকাশের এ সাফল্যে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা।